সঙ্গীর চাহিদা মেটাতে রোবট! (Robot As A Bed Partner)



মার্কিনি এক কম্পিউটার বিশেষজ্ঞ সম্প্রতি নারীর আদলে একটি রোবট তৈরি করেছেন, যেটি কথা বলতে এবং সঙ্গীর চাহিদা মেটাতে সক্ষমনারীর মতো শারীরবৃত্তীয় ক্ষমতাসম্পন্ন এ রোবট তৈরির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ হলো বলেই জানিয়েছেন গবেষকরা

রুক্সি’ (Ruxi) নামের এই রোবটের নির্মাতা ও বেল ল্যাবের সাবেক প্রকৌশলী ডগলাস হায়েন্স জানিয়েছেন, এ রোবটের মধ্যে পাওয়া যাবে ৫টি ব্যক্তিত্বের সমন্বয় যা সঙ্গীর মন ভোলাতে সাহায্য করবেতিনি বলেন, রুক্সির সঙ্গে নারীর আদতে পার্থক্য নেইরুক্সির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি আর ওজন ১২০ পাউন্ডব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত চ্যাট করতে এবং সঙ্গীর পছন্দের যে কোনো সময়ই সঙ্গ দিতে সক্ষম রুক্সি



হায়েন্স এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি হলো লাভ ডলের চেয়ে আলাদা সেরা সফস্টিকেটেড টকিং ফিমেল সেক্স রোবটলাস ভেগাসে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপোতে রুক্সিকে প্রথম দেখানো হয়
জীবন্ত পুতুলের মতো সব বৈশিষ্ট্যই আছে রুক্সিরএটি এমনকি ভার্চুয়াল সঙ্গীর ভূমিকাও নিতেও সক্ষম
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রুক্সির শরীর হাইপোএলারজেনিক সিলিকনের তৈরিএর ত্বকের নীচে আছে কম্পিউটার নিয়ন্ত্রিত পাওয়ার সিস্টেম, আলোচনায় অংশ নিতে আছে ভয়েস রিকগনিশন ও স্পিচ সিনথেসাইসিস সফটওয়্যারতার বুকের মধ্যে একটি মোটর রাখা হয়েছে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেআর শরীরের বিভিন্ন অংশে রাখা আছে সেন্সরও

হায়েন্স জানিয়েছেন, ‘রুক্সির সঙ্গে মেশা যেন প্রথম ডেট করার মতোই উত্তেজকশুধু পুরুষ নয় নারীরাও এ বিষয়ে আগ্রহী একজন থেরাপিস্ট তো তার রোগীর জন্য এই বিষয়ে পরামর্শও দিয়েছেনএটি রুক্সির প্রথম ভার্সনসিলিকনের তৈরি দেহ হবার কারণে যে কোন পজিশনেই অবস্থান করতে পারে রুক্সিএর ব্যাটারিতে একবার চার্জ দিলে ৩ ঘন্টা চলে। 
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি এখন পর্যন্ত শুধু ইংরেজি ভাষা বুঝলেও পরবর্তী সংস্করণে জাপানি ও স্প্যানিশ ভাষাও বুঝতে পারবেরুক্সির দাম ৭ হাজার ডলার বা প্রায় ৫ লাখ টাকা



সুত্র: ইন্টারনেট
Previous Post Next Post