গতকাল সকাল ব্রোকারেজ হাউজে বসে বসে মোবাইল থেকে বিভিন্ন শেয়ারের ইনফরমেশান দেখছিলাম। তখন পাশে বসা এক লোক আমাকে জিজ্ঞেস করল, '' ভাই, মার্কেলটাইল ব্যাংকের শেয়ারটির কি অবস্থা? আমি ৪৪০ টাকা করে কিনেছিলাম, এরপর থেকে শেয়ারটির দাম ক্রমাগত কমেছে। এখন আমি কি করব?''
এই সমস্যাটির সম্মুখীন বর্তমান সময়ে বেশীর ভাগ বিনিয়োগকারী, যারা শেয়ার ব্যবসা না বুঝেই কিছু টাকা নিয়ে শেয়ার ব্যবসায় নেমে পড়েছে।
এই প্রশ্ন করার পরে বুঝলাম লোকটি শেয়ার ব্যবসা না বুঝেই ব্যবসায় নেমে পড়েছে এবং ধরা খেয়ে বসে আছে। তখন আমি ৫/৭ মিনিট সময় নিয়ে উনি কোথায় ভুল করেছেন তা দেখিয়ে দিলাম। একটু বুদ্ধি থাকলে শেয়ার ব্যবসা শতভাগ না বুঝেও কি করে লাভবান হওয়া যায় সেটাও উনাকে শেখালাম।
উনাকে যা যা শেখালাম ঠিক তা নিয়েই আমি আজ আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে।
উঠতি বা পড়তি বাজারের ধারা বোঝার চেষ্টা করুন।
যারা অল্প সময়রে ব্যবধানে শেয়ার ব্যবসা করে লাভবান হতে ইচ্ছুক তারা শেয়ার দরের চক্রক্রমকি ওঠানামার ছন্দ অনুসরণ করে শেয়ার ব্যবসা করে অল্প সময়ে লাভবান হতে পারেন। তবে এ জন্য কোন কোন বিশেষ সময়ে বাজারের ধারা উর্ধ্বমুখী না নিম্নমুখী সে বিষয়ে ভাল ধারনা থাকতে হব।
সব শেষে সবার কাছে একটা অনুরোধ। আপনারা কখনই ৫/১০ দিনে লাভ খাওয়ার জন্য শেয়ার বাজারে আসবেন না এবং অন্যের কথায় প্ররোচিত হয়ে শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। কোন একটি শেয়ার কেনার আগে সেই শেয়ারটি অন্তত ২/৩ মাস ধরে রাখার মানসিকতা নিয়ে বাজারে আসবেন। এটা যেমন আপনার জন্য ভাল হবে তেমনি বাজারের জন্যও ভাল।
শেয়ার ব্যবসার আরে খুটিনাটি কিছু বিষয় নিয়ে আমার কিছু লেখার লিংক দিলাম। আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রমের স্বার্থকতা।
Tags:
শেয়ার ব্যবসা